দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টেলিভিশনের গণ্ডি পেরিয়ে ওটিটি ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কাজের পরিধি বাড়ায় সংগঠনের নাম পরিবর্তন করেছেন দেশের নাট্যকাররা। এখন থেকে ‘টেলিভিশন নাট্যকার সংঘের’ নতুন নাম ‘স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (SWAB)।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর নিকেতনে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত ত্রৈমাসিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নাট্যকার আফরিন জেসিকার সঞ্চালনায় সভার শুরুতে বক্তব্য দেন আহ্বায়ক ও সংগঠনের সহসভাপতি নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল এবং নাট্যকার বিদ্যুৎ রায়।
নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে সংগঠনের সাধারণ সম্পাদক নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন বলেন, বর্তমানে নাট্যকাররা শুধু টেলিভিশনের জন্য লেখেন না। ওটিটি, ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাদের লেখা প্রচার হচ্ছে। কিন্তু আগের নামের কারণে ডিজিটাল মাধ্যমে কাজ করা অনেক লেখক নিজেদের এ সংগঠনের বাইরে মনে করেন।
তিনি বলেন, টেলিভিশন, ওটিটি, ইউটিউব ও ফেসবুকসহ সব মাধ্যমে কাজ করা নাট্যকার ও চিত্রনাট্যকারদের একই ছাতার নিচে আনতে এবং অভিন্ন পেশাগত পরিচয় দিতে এ নাম পরিবর্তন করা হয়েছে।
সভায় সংগঠনের নতুন কমিটির কার্যক্রম ও অগ্রগতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন মেজবাহ উদ্দিন সুমন। এ ছাড়া প্রস্তাবিত নতুন গঠনতন্ত্র পাঠ করেন নাট্যকার মনসুর রহমান চঞ্চল। নতুন নাম, গঠনতন্ত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত নাট্যকাররা মতবিনিময় করেন।
সভাপতির বক্তব্যে নাট্যকার শিহাব শাহীন সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সময়োপযোগী করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, নতুন কমিটি নাট্যকারদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, কপিরাইট আইনের আওতায় তাদের স্বার্থ ও মেধাস্বত্ব সংরক্ষণ, মর্যাদা বৃদ্ধি এবং সৃজনশীল কাজের উপযুক্ত পরিবেশ তৈরিতে আরও সক্রিয় ভূমিকা রাখবে।
সভা শেষে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের সব মাধ্যমের নাট্যকার ও চিত্রনাট্যকারদের স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।
যে আই